আর্কাইভ

বরিশাল জেলা উত্তর যুবদলের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা উত্তর যুবদলের আয়োজনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে সকাল দশটায় মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি শিহাব আহাম্মেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, যুবদল নেতা বেল্লাল জমাদার, দেলোয়ার পাটোয়ারী, হাফিজ হাওলাদার, ভুইয়া রাশেদুজ্জামান ঝিলাম, মাসুদ হাসান মিটু, ফরিদ মিয়া, জাকির হোসেন শরীফ, রকিব গাজী, ফিরোজ মোল্লা, জাকির হোসেন রাজা, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ভুইয়া, মোল্লা মাহফুজ, জাফর খান, সবুজ হাওলাদার প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা, উজিরপুর, বাবুগঞ্জ উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা উত্তর যুবদলের মানববন্ধন

Back to top button