আর্কাইভ

বরিশালে সড়ক দূর্ঘটায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের দপদপিয়া সেতুর জিরো পয়েন্টে সোমবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় তামান্না (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্দ জনতা প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরবর্তীতে র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দপদপিয়া ব্রীজ সংলগ্ন কর্নকাঠী এলাকার সুরুজ মিয়া জানান, তার শিশু কন্যা তামান্নাকে বেপরোয়াগতিতে আসা একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

Back to top button