আর্কাইভ

বরিশালে জেল হত্যা দিবসের র‌্যালী

নিজস্ব সংবাদদাতা ॥ জেল  হত্যা দিবস উপলক্ষে শনিবার বরিশালে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় নগরীতে সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে আ’লীগ নেতা-কর্মীরা নগরীর সোহেল চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিকেলে একইস্থানে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদীতে সকালে র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।

Back to top button