আর্কাইভ

উজিরপুরের বিভিন্ন পুকুরে মৃদ জলকম্পন অনুভুত

উজিরপুর সংবাদদাতা ॥ উজিরপুরে রোববার সকাল ৭টা ২০মিনিটের সময় হঠাৎকরে জল কম্পন শুরু হয়। এ সময় দেখা গেছে প্রতিটি পুকুরের পানিতে ডেউয়ের সৃষ্টি হয়েছে। সকালে পুকুরে গৃহিনীরা থালা বাসন ধৌত করতে এবং লোকজন গোসল করতে গেলে প্রথমে ধরা পওে বিষয়টি। তবে কেউ বুঝে ওঠার আগেই তা বন্ধ হয়ে যায়। জল কম্পনের স্থায়ীত্ব ছিল প্রায় ১০ মিনিট। এ সামান্য সময়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতংক ছরিয়ে পরে। তবে কোথাও কোন দূর্ঘটনা ঘটেনি।

Back to top button