আর্কাইভ

বরিশালে নিখোঁজের ২১ দিন পর কিশোরীর গলিত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ নিখোঁজ হওয়ার ২১ দিন পর বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকা থেকে গতকাল শনিবার এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন দুপুরে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাইনুল হক জানান, গত ২১ দিন পূর্বে গত ২৭ অক্টোবর কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার ৬নং গুচ্ছ গ্রামের বাসিন্দা খোকন মিয়ার কন্যা পুতুল (১২) নিখোঁজ হয়।

Back to top button