আর্কাইভ

বরিশালে দু’যুবলীগ নেতার ওপর শিবির ক্যাডারদের বর্বর হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে দু’যুবলীগ নেতার ওপর মঙ্গলবার সকালে বর্বর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে শিবির ক্যাডাররা। গুরুতর আহত যুবলীগ নেতাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর শেখেরহাট নামকস্থানে মঙ্গলবার সকালে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। খবর পেয়ে সকাল দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লিটন মোল্লা ও প্রচার সম্পাদক শাহিন শরীফ ঘটনাস্থলে পৌঁছে গাছের গুড়ি সরাতে থাকে। এসময় শিবির নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে একদল শিবির ক্যাডাররা অর্তকিত ভাবে যুবলীগ নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

Back to top button