আর্কাইভ

সামাজিক উন্নয়ন ও দুর্নীতি বিরোধী কর্মকান্ডে অবদান রাখায় শাহে আলম মঞ্জুকে ক্রেস্ট প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ সামাজিক উন্নয়ন ও দুর্নীতি বিরোধী কর্মকান্ডে অবদান রাখায় গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রেষ্ট বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক মোঃ আহসান উল্লাহ সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি এইচ এম নাসির উদ্দিন, সাপ্তাহিক আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক এসএম জুলফিকার তৌহিদ মাহমুদ তুহিন, বিশ্বজিৎ সরকার বিপ্লব, এম আলম, মনিষ বিশ্বাষ, নাগিস সুলতানা, উত্তম দাস প্রমুখ।

সামাজিক উন্নয়ন ও দুর্নীতি বিরোধী কর্মকান্ডে অবদান রাখায় শাহে আলম মঞ্জুকে ক্রেস্ট প্রদান

Back to top button