আর্কাইভ

গৌরনদীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বাংলাদেশ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

এউপলক্ষে ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভা স্থানীয় ব্যবস্থাপক মো. আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী ভাইস চেয়ারম্যান একেএম হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর কাউন্সিলর সেলিনা বেগম, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন। বক্তব্য রাখেন টরকী বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী রুহুল আমীন সিকদার, শ্যামল বনিক বাবু প্রমুখ। শেষে তিন শতাধিক দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

Back to top button