আর্কাইভ

বরিশালে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শুক্রবার সকালে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব চেরিটি ফর চিলড্রেনের উদ্যোগে ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের বাস্তবায়নে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, চেরিটি ফর চিলড্রেনের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ কাজী মাহামুদুল হাসান চঞ্চল, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম সজল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি কাজী নুরুল মতিন মাসুক, শিক্ষক সমিতির সভাপতি টিএম আলতাফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ। শেষে সাড়ে চার’শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।

Back to top button