আর্কাইভ

মালেশিয়ায় যেতে মাহিলাড়ায় মাইকিং

নিজস্ব সংবাদদাতা ॥ সরকারিভাবে মালেশিয়া গমনে ইচ্ছুক ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ব্যাপক মাইর্কিং করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসির মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এ ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করা হয়। চেয়ারম্যান পিকলু জানান, জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে মালেশিয়া গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য তার ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে আজ ১৩ জানুয়ারি থেকে আগামি ১৫ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা হবে।

Back to top button