আর্কাইভ

চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে জীবন নাশের হুমকি

খান ও তার সমর্থকদের গতকাল শুক্রবার নানা ধরনের ভয় ভীতিসহ জীবন নাশের হুমকি দিয়েছে তার প্রতিদ্বন্দি প্রার্থী আবদুল রাজ্জাক হাওলাদারের লোকজন। আবুল কালাম হাওলাদার অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকে বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও তার প্রতিদ্বন্দি প্রার্থী আবদুল রাজ্জাক হাওলাদার ও তার লোকজন তাকে ও তার সমর্থকদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। গতকাল শুক্রবার কালামের অসুস্থ মা’র সুস্থ্যতা কামনা করে তার নিজ বাড়িতে দোয়া মোনাজাতের আয়োজন করেন। বিকেল চারটার দিকে রাজ্জাকের সাত আটজন কর্মী রামসিদ্ধি বাজারে উপস্থিত হয়ে তাকে তার বড় ভাই সালাম খানসহ সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের নির্বাচনী কেন্দ্রে আসতে বাধাঁ ও কেন্দ্র দখলের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। এছাড়া কালাম আরও অভিযোগ করেন, গতকাল শুক্রবার বিকেলে রাজ্জাক আচরন বিধি লংঙ্ঘন করে ৫০টির অধিক মটর সাইকেল নিয়ে গোটা ইউনিয়নে মহড়া দিয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করে। অপরদিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য নানাধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Back to top button