আর্কাইভ

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডেদু’টি ঘর ভস্মিভূত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে সোমবার দুপুরে অগ্নিকান্ডে একটি বসত ঘর ও একটি রান্না ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের ইজাকুল হক মিয়ার রান্না ঘরের চুলোর আগুন থেকে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা রান্নাঘরের পাশ্ববর্তী বসত ঘরে ছড়িয়ে পরে। স্থানীয়রা ঘন্টাকালব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষনে বসত ঘর ও রান্নাঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।

Back to top button