আর্কাইভ
বাকেরগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন স্থানে গতকাল গণসংযোগ
করেছেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক নূরুল ইসলাম মাতুব্বর। তিনি গতকাল রঙ্গশ্রী ইউনিয়নের বোতরা বাজার, বিহারীপুর, বিরঙ্গল, লোচনাবাদ, আউলিয়াপুর, বাহাদুরপুর, রহমগঞ্জ বাজার, ফলাঘর, কালিগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন কৃষকলীগ সহ-সভাপতি রুস্তুম আলী হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলতাফ সেপাই, রফিক মাতুব্বর, লতিফ হাওলাদার, ফজলু মোলা, মোখলেস প্যাদা, কৃষ্ন চক্রবর্তী, আসলাম খান, ছাত্রলীগ নেতা নোমান ডাকুয়া, রিয়াজ শরীফ প্রমুখ।