আর্কাইভ
গৌরনদীতে রোকেয়া দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে
বরিশালের গৌরনদীতে ইভটিজিং উত্তরনের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, এনজিও উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর প্রমুখ।