আর্কাইভ

যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবীণ্দ্রনাথ গাইন রবীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিম মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদীন খান, মেডিকেল অফিসার সেকান্দার আলী মোল্লাহ্, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও সহায়তা প্রকল্পের ফিল্ড কো-অডিনের্টর মোঃ হারুন-অর রশিদ বাদল প্রমুখ।

Back to top button