আর্কাইভ

এসএমই খাতে উন্নয়ন ব্যাংকারদের দায়িত্ব ও অবদান শীর্ষক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা ॥ এসএমইতে অর্থায়ন নগর গ্রামে উন্নয়ন শ্লোগানকে সামনে রেখে ‘এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলন’ এবং ‘এসএমই খাতের উন্নয়নে ব্যাংকারদের দায়িত্ব ও অবদান’ শীর্ষক কর্মশালা’র আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে এসএমই ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক’র সহযোগীতায় বরিশাল ক্লাবে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন, বাংলাদেশ ব্যাংক’র ডেপুটি গর্ভনর মোঃ আবুল কাসেম। কর্মশালায় সভাপতিত্ব করবেন সৈয়দ রেজওয়ানুল কবির। উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকে’র দিনব্যাপী কর্মশালা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Back to top button