আর্কাইভ

দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা

গতকাল সোমবার সকালে শিক্ষা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবির উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান উপলক্ষে সংস্থার গৌরনদী এরিয়া অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিসিডিবির এরিয়া ম্যানেজার অমরিয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাংবাদিক সুশীল জয়ধর। বক্তব্য রাখেন সংস্থার কর্মসূচী কর্মকর্তা আলফ্রেড ঘোষ, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। শেষে ষষ্ট শ্রেনীর ১৫, সপ্তম শ্রেনীর ১৫, অষ্টম শ্রেনীর ১২, নবম শ্রেনীর ৮, এস.এস,সি পরীক্ষার্থী ৯ ও এইচ.এস.সি পরীক্ষার্থী ৬ জনসহ মোট ৬৫ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৭০ হাজার ৬’শ টাকা বিতরন করা হয়।

Back to top button