আর্কাইভ

গৌরনদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

বরিশালের গৌরনদী থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে আধাকেজি গাঁজাসহ বিক্রেতা আলমাচ মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দক্ষিণ পালরদী গ্রামের ছবেদ মোল্লা / ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বিপের বাড়িতে অভিযান চালিয়ে আধাকেজি গাঁজাসহ বিক্রেতা আলমাচ মোল্লাকে গ্রেফতার করা হয়।

Back to top button