আর্কাইভ

গৌরনদীর ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের ইন্তেকাল

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সরদার (২৬) দীর্ঘদিন জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে বার্থী গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি বাবা-মা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ যোহর মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button