সেহরী খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ্য
নিজস্ব সংবাদদাতা ॥ সেহরী খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ্য হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় তাদের গতকাল বুধবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ
রমজানপুর গ্রামে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী মাওলা কাজীর পরিবারের সদস্যরা বুধবার ভোররাতে সেহরী খাওয়ার পর একে একে সবাই অসুস্থ্য হয়ে পরেন। এসময় তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজনে এগিয়ে এসে উদ্ধার করে। মুর্মুর্ষ অবস্থায় অসুস্থ্য করিমোন নেছা, আব্দুল আলিম, ইমরান, ইরফান, মাওলা কাজী ও তানিয়াকে গতকাল বুধবার ভোরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খাবারের সাথে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা চেতনানাশক ঔষধ মিশিয়ে দিয়ে থাকতে পারে। যার কারনে প্রায় সকলেই অসুস্থ্য হয়ে অজ্ঞান অবস্থায় রয়েছে।