প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষকসহ ৩ জন আহত
পাওনা টাকা দিতে না পারায় পাওনাদার ও তার সহযোগীদের গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন একজন কলেজের শিক্ষকসহ তিনজন। গুরুতর আহত দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধায় বরিশালের আগৈলঝাড়ার প্রত্যন্ত সুতারবাড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের তপন বিশ্বাস দীর্ঘদিন পূর্বের পাওনা ১০ হাজার টাকার জন্য গতকাল তার সহযোগীদের নিয়ে বিপুল বিশ্বাসের বাড়িতে যায়। এসময় বিপুল সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য একমাস সময় প্রার্থনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তপন ও তার সহযোগী মিঠুন দাস, সুমন বিশ্বাস, সুজন, রতন বিশ্বাস বিপুলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাড়ির ওপর বসে গালিগালাজ করতে বারন করায় তপন ও তার সহযোগীরা একই বাড়ির পলাশ বিশ্বাস, কমল বিশ্বাস ও কলেজ শিক্ষক নারায়ন বিশ্বাসের ওপর হামলা চালিয়ে আহত করে। রক্তাক্ত জখম অবস্থায় পলাশ ও কমলকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।