আর্কাইভ

উজিরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

উজিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল ইসলাম নিরবের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে পুলিশি বাধাঁর মুখে সংক্ষিপ্ত পরিসরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুর বাজারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। থানা যুবদলের সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সৈয়দ ইউসুফ, শেরেবাংলা কলেজ শাখার সাবেক ভিপি মিলন কাজী, উজিরপুর থানার প্রচার সম্পাদক মো: খসরু নোমান, সজিব, আরিফ, মো: মিজানুর রহমান রনি,  রুহুল আমিন, শামসুল হক, সাতলা ইউনিয়নের সাধারন সম্পাদক মো: তাজিন মোল্লা প্রমুখ।

Back to top button