আর্কাইভ
শোক সংবাদ: শিক্ষক আব্দুর রব মোল্লা
নিজস্ব সংবাদদাতা॥ বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালযের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব মোল্লা (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপালে
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা শেষে শুক্রবার উপজেলার শাহাজিরা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী উপজেলা প্রাধমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, সহসভাপতি মুনসুর আহম্মেদ, সাধারন সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ, সহসম্পাদক সুদাম পাল গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।