আর্কাইভ

কৃতি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

উপজেলার দু’কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু। বিশেষ অতিথি ছিলেন সমিতির সহসভাপতি এস.এম ইফতেখার, সহসম্পাদক আসাদুল হোসেন টুকু, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, স্থানীয় ব্যবসায়ী শরীফ মাহমুদ হাসান মুহিদ প্রমুখ।

শেষে ঝিয়ের কাজ করে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিল্পী সমদ্দার ও দিনমজুরের কাজ করে বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ইন্দ্রজিৎ বাড়ৈকে উচ্চ শিক্ষার জন্য সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সনদপত্র প্রদান করা হয়।

Back to top button