আর্কাইভ
গৌরনদীতে জাকের পার্টির ঈদ পূর্ণমিলনী
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর জাকের পার্টির ঈদ পূর্ণমিলনী গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার
সুন্দরীর বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্সে জাকের পার্টির উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বরিশাল মহানগর সভাপতি ও সাবেক কাউন্সিলর গাজী শাহআলম। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির বিভাগীয় মহিলা নেত্রী তহমিনা বেগম। বক্তব্য রাখেন উপজেলা শাখার সহসভাপতি কুদ্দুস মুন্সী, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, পৌর সভাপতি আবুল বাশার বেল্লাল প্রমুখ।