আর্কাইভ
গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব সংবাদদাতা॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর নামকস্থানে গতকাল রবিবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায়
এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দিলু হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দিলু হাওলাদার স্থানীয় অভিলাসের মটরসাইকেলযোগে বাটাজোর বাজারে আসার পথিমধ্যে অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছলে রাস্তা পারাপাররত পথচারী স্থানীয় মুনসুর তালুকদারকে (৫৫) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দিলু হাওলাদার ও পথচারী মুনসুর তালুকদার গুরুতর আহত হয়। আহতদের প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে মুনসুর তালুকদার মারা যায়।