একতা ভাড়ায় চালিত মটরসাইকেল সমিতির স্মরন সভা
গৌরনদী অফিস ॥ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বরিশালের গৌরনদীর এতকা ভাড়ায় চালিত মটরসাইকেল সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান
মোল্লার অকাল মৃত্যুতে গতকাল শুক্রবার বিকেলে এক সস্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির কার্যালয়ে বিকেল পাঁচটায় সমিতির সভাপতি শুভ্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সৈয়দ মাহবুব আলম, সদস্য সুমন মোল্লা, সুজন মীর, মুরাদ কাজী, নুরন্নবী সেরনিয়াবাত, কাঞ্চন মীর, মাসুম মীর, মরহুমের পিতা হাজ্বী আব্দুল ওহাব, সহদর আমিনুল ইসলাম মোল্লা, মামা কাজী জালাল উদ্দিন প্রমুখ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার পূর্ব পতিহার গ্রামের মাষ্টার হাজ্বী ওহাব আলী মোল্লার পুত্র ও সমিতির সদস্য মিজানুর রহমান মোল্লা (৩০) গত ২৫ অক্টোবর ভোর সাড়ে ছয়টার দিকে হারতার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে আগৈলঝাড়ার রত্নপুর বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়াগতিতে আসা নসিমনের ধাক্কায় মোটরসাইকেলসহ চালক মিজানুর রহমান ছিটকে পরে গুরুতর আহত হন। মুমুর্ষ অবস্থায় মিজানকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে ওইদিন সন্ধ্যায় মিজান মারা যায়।