আর্কাইভ
সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে এক গৃহবধূকে
গৌরনদী অফিস ॥ পূর্ব শত্রুতার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের এক গৃহবধূকে কুপিয়ে
জখম করেছে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা। মুমুর্ষ অবস্থায় ওই গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
ওই গ্রামের ব্যবসায়ী মান্নান হাওলাদার অভিযোগ করেন, জমাজমি নিয়ে তার সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের বাবুল হাওলাদারের বিরোধ চলে আসছিলো। এরজের ধরে প্রতিপক্ষ বাবুল তার ভাড়াটিয়া সন্ত্রাসী জামাল, আক্তার, কামাল, লিটন ও আসাদ হাওলাদারকে নিয়ে গত শুক্রবার বিকেলে প্রথম দফায় তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একইদিন সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা ব্যবসায়ী মান্নান হাওলদারের স্ত্রী সাহেরন নেছাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
