কারিতাস বাংলাদেশের উদ্যোগে সচেতনতা মূলক সেমিনার
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদীতে গতকাল মঙ্গলবার থেকে প্রবীন পরিবারের সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী সচেতনতা
মূলক সেমিনার শুরু হয়েছে। বে-সরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে দেশের প্রবীনদের জন্য মনোযোগ ও বিশেষ সেবা প্রকল্প (প্রযত) প্রকল্পের আওতায় গৌরনদীর প্রবীন পরিবারের সদস্যদের সচেতন করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নুরজাহান সুলতানার সভাপতিত্বে সকাল ১০ টায় গৌরনদী কারিতাস অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশের ন্যাশনাল অফিসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা বিজয় পিটার ডি কস্তা। বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা (সি এইচএনএফপি) মাথিয়াস গমেজ, প্রযতœ প্রকল্পের এনিমেটর সুনীল চন্দ্র বনিক, বাচ্চু কর্মকার প্রমুখ।