আর্কাইভ
আগৈলঝাড়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিএনপির ডাকা হরতালের বিপক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের উদ্যোগে গতকাল রবিবার সকালে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব ইমতিয়াজ লিমন, মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বকতিয়ার প্রমুখ।