আর্কাইভ
গৌরনদীতে হঠাৎ বৃষ্টি
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে গতকাল শুক্রবার বিকেলে একটানা প্রায় ঘন্টাকালব্যাপী হঠাৎ বৃষ্টিতে ঈদমুখী মানুষদের চরম
দুর্ভোগে পরতে হয়েছে। বিকেল চারটায় হঠাত করে বৃষ্টি শুরু হয়ে তা চলতে থাকে প্রায় পাঁচটা পর্যন্ত। প্রবল বৃষ্টির কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুতের স্থানীয় জোনাল অফিস সূত্রে জানা গেছে, প্রবল বর্ষনে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ভুরঘাটা নামকস্থানে ফল্ট (সমস্যা) দেখা দিয়েছে। ফলে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুত লাইন সচল করা হয়। অপরদিকে হঠাৎ করে প্রবল বর্ষণের কারনে ঈদমুখী জনসাধারন ও ঢাকাগামী পরিবহন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।