আর্কাইভ

উজিরপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মানববন্ধন শেষে উজিরপুর উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ন আহবায়ক মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব শান্তি দাস, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাহবুবুর রহমান, এস.এম জামাল হোসেন, মহদেব দাস, কামরুল ফকির, অপূর্ব কুমার বাইন রন্টু, অধ্যক্ষ মিজানুর রহমান, কামাল হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, আনিসুর রহমান নয়ন, মোজাম্মেল হক, পরিমল কুমার বাইন অনু প্রমুখ।

Back to top button