আর্কাইভ
ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের মায়ের ইন্তেকাল
নিজস্ব সংবাদদাতা॥ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য ও ক্রীড়ানুরাগী মেহেদী হাসানের মা মাহমুদা বেগম (৫০) বিভিন্নরোগে আক্রান্ত হয়ে গতকাল
শনিবার সকালে টিকাসার গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……….রাজিউন)। তিনি স্বামী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিনই বাদ আছর মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমার হারিছ, সদস্য রেজাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বিপ গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।