আর্কাইভ
বাকেরগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ – বিএনপির প্রার্থীর নাম ঘোষনা
দানিসুর রহমান লিমন,বাকেরগঞ্জ থেকে ॥ বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মহাজোট মনোনীত ও বিএনপি সমর্থিত চারদলীয় জোটের
মেয়র প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ মহাজোটের মেয়র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভিপি লোকমান হোসেন ডাকুয়ার নাম ঘোষনা করেছেন। অপরদিকে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ যৌথসভা করে চারদলীয় জোটের একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লার নাম ঘোষনা করেছেন।