আর্কাইভ

টরকী ইসলামী ব্যাংকে কেন্দ্র লিডারদের প্রীতিমিলন

(আরডিএস)’র উদ্যোগে গতকাল শুক্রবার সকালে কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডারদের এক প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে টরকী বন্দর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় ব্যাংকের এ্যাসিস্ট্যন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক এ.কে.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড এ.কে.এম হারুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সমাজসেবক এইচ.এম জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ব্যাংকের জোন কর্মকর্তা আনিচুর রহমান, আনোয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ মনিরুল হক প্রমুখ। শেষে ২৫০ জন কেন্দ্র লিডারদের মধ্যে ২০ জন শ্রেষ্ঠ কেন্দ্র লিডারকে পুরস্কার প্রদান করা হয়।

Back to top button