আর্কাইভ
শোক : যুবলীগ নেতা মহিউদ্দিন বাবুল
আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন
সিকদার বাবুল (৫৫) দীর্ঘদিন ব্রেইন টিউমারে অসুস্থ থাকার পর গত সোমবার রাতে বরিশালের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গবার বাদআছর মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ্, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনূস ও জনতা ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বাবলু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আঃ রইচ সেরনিয়াবাত শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।