আর্কাইভ
বার্থী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসের উঠান বৈঠক
গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুন সমাজসেবক, সাবেক ছাত্রনেতা
ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিসের দোয়া-কলম মার্কার সমর্থনে গতকাল বুধবার বিকেলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বেজগাতি নামকস্থানে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় সমাজ সেবক লাল মোঃ সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মাজেদ সরদার, কাসেম ঘরামী, মন্নান কবিরাজ,হাকিম গাজী, মানিক মীর, মঙ্গল হাওলাদার, ছালাম হাওলাদার, আক্তার মীর, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান আনিস প্রমুখ।