আর্কাইভ

নয়াপল্টনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

খোন্দকার কাওছার হোসেন : রাজধানীর নয়াপল্টনে পুলিশের ধাওয়ায় প- হয়েছে শাহবাগ থানা বিএনপির বিক্ষোভ মিছিল।

গতকাল শনিবার বিকেল সোয়া চারটার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয় (ভাসানী ভবন) থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মওলানা ভাসানী ভবনের সামনে থেকে নয়াপল্টন আনন্দ ভবন পর্যন্ত আসতেই পুলিশ বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করলে পুলিশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। এক পর্যায়ে মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। কয়েকটি ইট-পাটকেল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ থানার এই মিছিলটিই সেগুন বাগিচা এলাকায় জড়ো হতে চেষ্টা করে। সেখান থেকে পুলিশি বাধায় নয়াপল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে এসে জড়ো হয়। মিছিলে শাহবাগ থানা বিএনপির শ খানেক নেতাকর্মী অংশ নেন। তবে কেন্দ্রীয় কোনো নেতা মিছিলে ছিলেন না।

Back to top button