আর্কাইভ

গৌরনদীতে এলজিএসপি’র সড়ক নির্মান কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ এলাকার জনগুরুতপূর্ণ সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সড়কের হাজ্বী ওয়াজেদ শিকদারের বাড়ির সম্মুখের ব্রীজ সংলগ্ন এলাকায় নির্মান কাজের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-এর অর্থায়নে সড়কটিতে ইটের ফ্লাট সলিং নির্মান কাজ শুরু করা হয়েছে। সড়ক নির্মান কাজের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্যা হাসনা হেনা বেগম, মোঃ তাহের হাওলাদার, আব্দুল্লহ আল মাহমুদ, আব্দুল আজিজ, জাহাঙ্গীর সিকদার, কালাম শিকদার, আফসের মৃধা, সৈয়দ মৃধা, মালেক হাওলাদার, ফারুক হোসেন, হাবিল ঘরামী, জাফর শিকদার, বাদশা হাওলাদার প্রমুখ। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন ক্বারী ইমদাদুল হক।

Back to top button