আর্কাইভ

গৌরনদীতে তুলার মিলে অগ্নিকান্ড

সাইফুল ইসলামের তুলার মিলে শনিবার রাত দেড়টার সময় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ জন কর্মী, স্থানীয় বন্দরের ৮ জন ব্যবসায়ীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে গৌরনদী ও উজিরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। গুরুতর আহত ইমরাত খান, ইমরুল খান, সুভাষ সাহা, শহিদুল ইসলামকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

Fire on Torki Bondor

Back to top button