মাশরাফিকে চুড়ান্ত দলে রাখার দাবিতে মানববন্ধন
গৌরনদী ॥ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্বকাপের জন্য
নির্বাচকদের ঘোষিত খেলোয়ারদের চুড়ান্ত তালিকায় অর্ন্তভূক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সংগঠন বটতলা তরুন সংঘের উদ্যোগে নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বকাপের শুরুর আগেই আত্মবিশ্বাসের জোরে মাশরাফি বিন মুর্তজা পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন। এছাড়া বিশ্বকাপে বাংলাদেশের দলে তার মত অভিজ্ঞ খেলোয়ারের কোন বিকল্প নেই। ২০১১ সালের বিশ্বকাপে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মাঠ কাপাবে মাশরাফি বিন মুর্তজা এটাই দেখতে চায় বাংলা কোটি কোটি মানুষ। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ক্রিকেট ভক্ত হাবিবুর রহমান তুষার, মীর হাসান মোর্শেদ সুমন, লিটন খান, ইমরান হাসান, মানসুরুল ইসলাম, রবিউল ইসলাম সোহাগ, জিয়াউল হক প্রিন্স প্রমুখ।