আর্কাইভ
আগৈলঝাড়ায় ব্যবসায়ীর এক ঘুষিতে চার দাঁত হারালেন দেনাদার
আগৈলঝাড়া প্রতিনিধিঃ পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যবসায়ীর আঘাতে দাঁত
হারাতে হল দেনাদারকে। জানাগেছে, উপজেলা সদরের এলবি মেশিনারিজ এর মালিক দীপক সুজনকাঠী গ্রামের খোকন মল্লিকের কাছে মালামাল বিক্রির টাকা পাওনা ছিল। গতকাল ওই টাকা চাইলে খোকন হিসেবের গড়মিলের কথা জানালে দীপক উত্তেজিত হয়ে খোকনের উপর চড়াও হয়। এক পর্যায়ে দীপকের ঘুষিতে চারটি দাঁত হারায় খোকন।
এব্যপারে খোকন থানায় অভিযোগ করেছে। ঘটনার পর থেকে দীপক দোকান বন্ধরেখে পলাতক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।