আর্কাইভ

গৌরনদীতে মাদরাসা ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে কলেজ ছাত্রকে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ মাদরাসা ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে রাসেল খলিফা নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, উপজেলার সাকোকাঠী গ্রামের এনায়েত খলিফার পুত্র ও আগরপুর ডিগ্রী কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র রাসেল খলিফা দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী সিংগা গ্রামের জালাল হাওলাদারের কন্যা ও বামরাইল কদমতলা মহিলা দাখিল মাদাসার নবম শ্রেনীর ছাত্রী ফারজানা আক্তারকে বিভিন্ন ধরনের উত্যক্তসহ যৌণ হয়রানী করে আসছিলো। এ ঘটনায় মাদরাসা ছাত্রী ফারজানা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার বখাটে রাসেল খলিফাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে ওইদিনই বরিশাল আদালতে প্রেরন করা হয়।

Back to top button