আর্কাইভ
সড়ক দূর্ঘটনায় নসিমন চালক নিহত
নিজস্ব সংবাদদাতা॥ বরিশাল-ঢাকা মহাসড়কের নতুনহাট নামকস্থানে গতকাল রবিবার বিকেলে যাত্রীবাহি হানিফ পরিবহন ও মালবাহী নসিমনের মুখোমুখী
সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমন চালক নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, রবিবার বিকেল চারটার দিকে হাইওয়ে থানার আওতাধীন উজিরপুরের নতুনহাট নামক এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি হানিফ পরিবহন বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরিতদিকের মালবাহী নসিমনকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক শামীম প্যাদা (৩২) নিহত হন। নিহতের বাড়ি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর গ্রামে।