আর্কাইভ
বাকেরগঞ্জে সূর্য তরুন ক্লাবের মতবিনিময় সভা
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জে গতকাল কালীগঞ্জ সূর্য তরুন ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। সভায় বক্তারা দল মত নির্বিশেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রঙ্গশ্রী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোঃ হেমায়েত হোসেন মৃধাকে সমর্থন জানান। এ সময় উপস্থিত সকল সদস্য তাকে নিয়ে কালীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে গনসংযোগ করে। ক্লাবের প্রায় দুই শতাধিক সদস্যের শপথ বাক্য পাঠ শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।