আর্কাইভ

কলসকাঠীতে মেম্বার প্রার্থীকে ফাঁসাতে নতুন ফন্দি

অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলসকাঠী ইউনিয়নের কাঞ্চন হাওলাদারের পূত্র মোঃ জব্বার হাওলাদার ৯নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য প্রার্থী। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ চালাচ্ছেন এবং সাধারন মানুষের সেবায় নিজেকে সচেষ্ট রেখে চলেছেন। এলাকার একটি কুচক্রী মহল তার প্রতিপক্ষ প্রার্থীদের সহায়তায় তাকে জড়িয়ে এলাকায় বিভিন্ন অপপ্রচার চালাচ্চে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ঐ কুচক্রী মহলটি তাকে ফাঁসাতে নতুন নতুন ফন্দি আটছে। ইতিপূর্বে তারা জনবিচ্ছিন্ন হয়ে পরেছে বলে তিনি জানান। কোন ষড়যন্ত্রই তার উদ্দেশ্যকে রুখতে পারবে না। সাধারন মানুষের পাশে তিনি অতীতেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন বলে জানান। এজন্য তিনি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।

Back to top button