গৌরনদীর নির্বাচনী মাঠ গরম করছেন সাবেক দু’ছাত্রনেতা
গৌরনদী ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই নির্বাচনী মাঠ গরম করে তুলেছেন
সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক দু’ছাত্রলীগ নেতা। বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস বার্থী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈকত গুহ পিকলু মাহিলাড়া ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন।
গৌরনদী উপজেলার একসময়ের তুখর এ দু’ছাত্রলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনরাত সমান তালে তাদের নির্বাচনী এলাকার হাট-বাজার, ক্লাব-সমিতিসহ জনবহুলস্থান, গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়াপ্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও নির্বাচনী এলাকায় তারা একাধিকবার উঠান বৈঠকও করেছেন। সাধারন ভোটারদের কাছেও তাদের গ্রহন যোগ্যতা দিনদিন বেড়েই চলেছে। সাবেক তুখর এ দু’ছাত্রনেতার প্রচার প্রচারনা এবং গণসংযোগে বার্থী ও মাহিলাড়া ইউনিয়নে অন্যকোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। নির্বাচন বিশেষজ্ঞ ও সাধারন ভোটারদের মতে, এ দু’ইউনিয়নেই বিনাপ্রতিদ্বন্ধীতায় সাবেক এ দু’ছাত্রলীগ নেতার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।