আর্কাইভ

এ কেমন শত্রুতা….!

সকালে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা কীটনাশক বিষ (ফুরাডান) মিশিয়ে রেখেছে। ওইদিন দুপুরে গরু দু’টি চারীর পানি খাওয়ার সাথে সাথে মারা যায়। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিন শোলক গ্রামে। ওই গ্রামের দিনমজুর আব্দুল আজিজ তালুকদারে সংসারের একমাত্র আয়ের উৎস গাভী দু’টি হারিয়ে আজিজ এখন পাগল প্রায়।

জানা গেছে, গতকাল শনিবার সকালে আজিজ তালুকদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা পাশ্ববর্তী বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে দুপুরে বাড়ি ফিরে গরু দুটিকে চারির পার্শ্বে মরা দেখে তারা হতাশা গ্রস্থ হয়ে পরেন। চারির পার্শ্ব থেকে বিষাক্ত কিটনাশক ফুরাডানের একটি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

Back to top button