আর্কাইভ
অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকার কাজ করছে – বীর বাহাদুর এমপি
বান্দরবান প্রতিনিধিঃ আলীকদমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের মাঝে সম্পদ হস্তান্তরকালে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর বলেছেন, সরকার দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তি দিতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। ক্রমান্বয়ে সকল সুবিধা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌছে দেয়া হবে। মঙ্গলবার উপজেলার চৈক্ষ্যং ও আলীকদম ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগীদের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বান্দরবানের এডিএম মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, সাংবাদিক জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক ও জামাল উদ্দিন প্রমুখ।