গৌরনদীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর আদর্শ জামে মসজিদের উদ্যোগে গতকাল
বৃহস্পতিবার সকালে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমপ্লেকে অনুষ্ঠিত সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসরাম সরদার, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সিকদার মোঃ মহিউদ্দিন, ইমাম মাওলানা রুহুল আমীন, মাওলানা আবুল খায়ের, মাওলানা আমিনুল ইসলাম, বার্থী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, সুন্দরদী আলেম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার প্রমুখ। সম্মেলনে গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি উপজেলার বিভিন্ন জামে মসজিদের প্রায় তিন শতাধিক ইমাম অংশগ্রহন করেন। উল্লেখ্য, আগামি ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি টরকী বন্দর আদর্শ জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে এ ইমাম সম্মেলনের আয়োজন করা হয়।